Dhaka Mail Logo

সারাদেশ

জয়পুরহাটে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি

২৪ আগস্ট ২০২৫, ০২:১৮ পিএম

সেবার মান উন্নয়ন না করে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাট পৌর প্রশাসকের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ আগস্ট) সকাল ১১টায় শহরের পাঁচুর মোড় জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে সচেতন নাগরিক সমাজ ও গ্রীন অ্যান্ড ক্লিন নামের একটি সামাজিক সংগঠন।

মানবন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট নাগরিক মতিউর রহমান, আব্দুল ওহাব, আবু মুসা, এটিএম শাহনাজ কবির শুভ্র, দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম, নারী নেত্রী জাহিদা কামালসহ অন্যরা।

 

বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বিদায়ের পর দায়িত্ব নিয়ে পৌর প্রশাসক রাস্তা-ঘাটের উন্নয়নসহ নাগরিক সেবার মান না বাড়িয়ে কয়েক গুণ বেশি হোল্ডিং ট্যাক্স আরোপের নোটিশ দিয়েছেন। অগণতান্ত্রিকভাবে জনগণের ট্যাক্সের বোঝা বাড়ানোর পৌর কর্তৃপক্ষের হটকারী এ সিদ্ধান্তের আমরা তীব্র প্রতিবাদ জানাই।

প্রতিনিধি/টিবি