জেলা প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৫, ০৮:১১ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কষ্টিপাথর সদৃশ প্রায় পাঁচ কেজি ওজনের একটি মূর্তি জব্দ করেছে পুলিশ।
শনিবার (৩০ সদৃশ) বিকেলের দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রামে হামেদ আলীর ছেলে রেজাউল করিমের বাড়ি থেকে মূর্তিটি জব্দ করা হয়।
আরও পড়ুন: শ্বশুরবাড়িতে লুকিয়ে রাখা কোটি টাকার বিষ্ণু মূর্তিসহ যুবক গ্রেফতার
পুলিশ জানায় , আজ শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানকালে ফকিরগঞ্জ গ্রামের বাসিন্দা হামেদ আলীর ছেলে ভাঙারি ব্যবসায়ী রেজাউল করিমের বসতবাড়ি থেকে কষ্টিপাথর সদৃশ মূর্তি জব্দ করা হয়। মূর্তিটির ওজন প্রায় পাঁচ কেজি। অভিযানের খবর পেয়ে আগেই রেজাউল করিম পালিয়ে যায়।
আরও পড়ুন: আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
স্থানীয়রা জানায়, রেজাউল করিম দীর্ঘ দিন ধরে ভাঙারি ব্যবসার আড়ালে চোরাই কষ্টিপাথরের ব্যবসা করে আসছে। সে কষ্টিপাথর চোরাচালান চক্রের একজন সদস্য। গত সপ্তাহে কষ্টিপাথরের মূর্তির টাকার ভাগ নিয়ে চক্রের সদস্যদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হলে তাদের মাঝে কেউ আজ পুলিকে খবর দেয়। বিকেলে পুলিশ এসে মূর্তিটি জব্দ করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, জব্দকৃত মূর্তিটি দেখতে কষ্টি পাথরের মতো হলেও প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা-নিরীক্ষা শেষে এর প্রকৃত গুণাগুণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/ এমইউ