Dhaka Mail Logo

সারাদেশ

হাসিনার মৃত্যুদণ্ড রায়ে গাইবান্ধায় শোকরানা নামাজ

জেলা প্রতিনিধি

১৮ নভেম্বর ২০২৫, ০১:১৯ এএম

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়ে সন্তুষ্টি হয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে শোকরানা নামাজ আদায় করেছে জামায়াতে ইসলামী।

সোমবার (১৭ নভেম্বর) সংগঠনটির পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে চৌমাথা  মোড়ে এ নামাজ আদায় করা হয়।

এসময় ইমামতি করেন পলাশবাড়ী পৌরসভায় জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী খায়রুল ইসলাম চান মিয়া।

নামাজ শেষে দেশের শান্তি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সামগ্রিক কল্যাণ কামনায় দোয়া করা হয়।

শোকরানা নামাজে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশের বিচারব্যবস্থায় ন্যায় ও সত্য প্রতিষ্ঠার প্রত্যাশা জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। তাই শান্তিপূর্ণ উপায়ে দেশের কল্যাণে সকলকে ভূমিকা রাখতে হবে।