Dhaka Mail Logo

সারাদেশ

জামায়াত নষ্ট দল,দেশকে অন্ধকার যুগে নিতে চায়: বিএনপি নেত্রী হেলেন জেরিন

জেলা প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১০ এএম

জামায়াতে ইসলামী একটি নষ্ট দল, এই দলটি বাংলাদেশকে অন্ধকার যুগে নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান।

তিনি বলেন, গাড়ি নষ্ট হলে মেরামত করা যায় কিন্তু নষ্ট মানুষকে কখনো মেরামত করা যায় না। ঠিক একইভাবে নষ্ট দলকে কখনো ভালো করা যায় না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুরের রাজৈর পৌরসভা ঈদগাহ মাঠে আয়োজিত মাদারীপুর-২ সংসদীয় আসনের বিএনপির প্রার্থীর নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

আরও পড়ুন

আখতার হোসেনকে ফের হত্যার হুমকি

হেলেন জেরিন খান আরও বলেন, এদেশে অর্ধেক নারী, অর্ধেক পুরুষ। এই নারী-পুরুষদের সমানভাবে এগিয়ে নিয়ে যেতে না পারলে এ দেশকে কখনো উন্নত করা যাবে না। সেজন্য নারীদের স্বাবলম্বী করতে ও প্রতিটি পরিবারকে অর্থনৈতিক ভাবে শক্তিশালী করতে ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আর একটি দল নারীদেরকে অন্ধকার যুগে 'আই এম এ জাহেলিয়াত' এর যুগে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ফন্দি ফিকির করছেন, কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তাই জাহেলিয়াতে যুগে ফিরে যেতে না চাইলে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

0de0f2e8-80d8-45ec-a235-d74f24b699db

এই সভায় কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব ও মাদারীপুর-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহান্দার আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসাইন মিঠু, রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস