জেলা প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম
বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবেশবান্ধব ও জনবান্ধব নেতৃত্বের দর্শন তৃণমূল ও তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এক বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
‘আসুন, প্যাডেল ঘুরিয়ে ভবিষ্যতের পথে হাঁটি’—এই স্লোগানকে সামনে রেখে সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে শহরের প্রধান প্রধান সড়কে এই র্যালিটি প্রদক্ষিণ করে।
বর্ণাঢ্য আয়োজন ও অংশগ্রহণে সকাল ১০টায় বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে র্যালিটি শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট সাতমাথা এবং সরকারি আজিজুল হক কলেজ এলাকা প্রদক্ষিণ করে র্যালিটি পুণরায় একই মাঠে এসে শেষ হয়। এতে বগুড়া শহরের প্রায় ২৪০ জন পরিবেশ সচেতন ও উদ্যমী সাইকেলিস্ট অংশগ্রহণ করেন।
নেতৃত্বের দর্শন ও পরিবেশ রক্ষা র্যালি শেষে আয়োজক নেতারা বলেন, তারেক রহমানের আধুনিক ও ভবিষ্যৎমুখী নেতৃত্বকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেই এই ব্যতিক্রমী আয়োজন। যান্ত্রিক কোলাহলমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং সুস্থ শরীর ও মন গঠনে সাইকেল চালনার গুরুত্ব অপরিসীম।
আরও পড়ুন
নেতারা আরও উল্লেখ করেন, তারেক রহমানের আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপরেখায় পরিবেশ রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্ব পেয়েছে। আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে তার দর্শনে টেকসই উন্নয়ন ও জনবান্ধব রাজনীতিই প্রধান ভিত্তি।
আয়োজক ও নেত্ববৃন্দ ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাদের যৌথ উদ্যোগে এই কর্মসূচি সফল হয়। র্যালিতে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহিদ হাসান শাকিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মোসাদ্দেক রহমান সৌরভসহ আরও অনেকে।
প্রতিনিধি/টিবি