Dhaka Mail Logo

সারাদেশ

খাগড়াছড়িতে ত্রিপুরাদের বৈসু উৎসব শুরু

জেলা প্রতিনিধি

১৩ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পিএম

খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের প্রধান সামাজিক হারি বৈসু উৎসব উপলক্ষে চেঙ্গী নদী ও ছড়াতে ফুলের সঙ্গে কিশোরীদের হাতে বোনা নতুন কাপড় পানিতে ভাসিয়ে দেওয়ার মাধ্যমে উৎসব শুরু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৮টায় খাগড়াছড়ি সদরের খাগড়াপুর এলাকার ছড়াতে শুরু হয়েছে ত্রিপুরাদের এ হারি বৈসু।

Fest

সকালে বিভিন্ন ধরনের ফুল, মোমবাতি জ্বালিয়ে পুরাতন বছরের দুঃখ-গ্লানি মুছে নতুন বছরকে বরণ করে নিতে দেবী গঙ্গার প্রতি পূজা নিবেদন করেন তারা। এ ছাড়াও বিশ্বকর্মার উদ্দেশে কিশোরীদের হাতে বোনা কাপড় পানিতে ভাসানো হয়।

Fest3

হারি বৈসুতে অংশ নেওয়া চয়নিকা ত্রিপুরা, রিতা ত্রিপুরা ও তুলিকা ত্রিপুরা বলেন, খুব সকালে ফুল সংগ্রহ করি। পরে ছড়াতে এসে ফুল, মোমবতি প্রজ্বলন ও কাপড় গঙ্গা দেবীর উদ্দেশে ছড়ার পানিতে ভাসিয়ে দিই।

Fest2

আয়োজক চামেলী ত্রিপুরা বলেন, একটি ক্লাব ও পাড়ার উদ্যোগে আজকে আমাদের হারি বৈসু উপযাপন করা হয়েছে। সকালে হলুদ, ঘিলা ফল এক করে বেটে ছিঁটিয়ে, ঘরের দরজায় ফুল দিয়ে সাজিয়ে পরে সকালে ছড়াতে গঙ্গা দেবী মায়ের উদ্দেশে নদী বা ছড়ার পানিতে ফুল, মোমবাতি প্রজ্বলন করে প্রার্থনা করি। এ ছাড়া কিশোরীদের হাতে বোনা নতুন কাপড় বিশ্বকর্মার উদ্দেশে পানিতে অর্পণ করে থাকি।
দ্বিতীয় দিন ঘরে ঘরে বৈসু মা পূজা, অতিথি আপ্যায়ন করা হয় এবং তৃতীয় দিন বিসি কাতাল দিন হিসেবে নতুন বছরকে বরণ করেন ত্রিপুরা সম্প্রদায়ের মানুষরা।

Fest1

এদিকে সকালে খাগড়াছড়ি সদরের পল্টনজয়পাড়া এলাকায় চেঙ্গী নদীতে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ উদ্যোগে হারি বৈসু উৎসব পালন করা হয়েছে।

প্রতিনিধি/এফএ