Dhaka Mail Logo

সারাদেশ

বগুড়ায় ঝড়ে আম কুড়াতে গিয়ে গাছ চাপায় নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি

২৫ মে ২০২৬, ০৪:১৮ পিএম

বগুড়ার গাবতলীতে কালবৈশাখী ঝড়ে আম কুড়াতে গিয়ে গাছ ভেঙে পড়ে আমিনা বেগম (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ মে) সকালে উপজেলার জয়ভোগা দিঘাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনা বেগম ওই গ্রামের মৃত সোলায়মানের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৫ মে) সকাল আনুমানিক ৭টা থেকে সাড়ে ৭টার দিকে এলাকায় তীব্র ঝড় শুরু হয়। ওই সময় আমিনা বেগম বাড়ির পাশে একটি আমগাছের নিচে আম কুড়াতে যান। ঝড়ের প্রচণ্ড দাপটে হঠাৎ আমগাছটি ভেঙে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঝড়ে গাছ ভেঙে পড়েই ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস