Dhaka Mail Logo

সারাদেশ

কুয়াকাটায় অবৈধভাবে বালু উত্তোলনকারীকে কারাদণ্ড

জেলা প্রতিনিধি

১২ জুন ২০২৬, ০৪:৩০ পিএম

সাগরকন্যা কুয়াকাটা সৈকতের লেম্বুরবন স্পট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মহিবুল্লাহ (৩৫) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) দুপুর দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালত এই কার্যকর পরিচালনা করেন।

স্থানীয়রা জানান, সকাল থেকে স্কেভেটর মেশিন লাগিয়ে সৈকতের লেম্বুরচর স্পট থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। ওই বালু আবার ট্রাকযোগে নেওয়া হচ্ছিল। সৈকতের ক্ষতি করে বালু কাটার ছবি ও ভিডিও স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। বিষয়টি সমালোচনার জন্ম দেয়।

5c870606-2277-4c8e-a235-5cf43fd69e76

অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ম্যাজিস্ট্রেট) ইয়াসীন সাদেক জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারায় এই দণ্ড দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস