Dhaka Mail Logo

সারাদেশ

হাইতিকে ৩ গোল, হিলিতে ব্রাজিল সমর্থকদের আনন্দ-উল্লাস

জেলা প্রতিনিধি

২০ জুন ২০২৬, ১১:৪৮ এএম

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে হাইতিকে ৩-০ গোলে পরাজিত করেছে ব্রাজিল। দলের দাপটে এই জয়ে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলাজুড়ে ব্রাজিল সমর্থকদের মাঝে দেখা গেছে ব্যাপক আনন্দ-উল্লাস।

শনিবার (২০ জুন) সকাল ৭টায় হিলির গোডাউন মোড়ে বড় পর্দায় ব্রাজিল সমর্থকরা ফুটবল বিশ্বকাপ খেলা উপভোগ করেন। খেলা শেষে তারা আনন্দ উল্লাসে মেতে উঠে। এছাড়াও তারা ব্রাজিলের পতাকা হাতে নিয়ে হইহল্লা করেন।

সমর্থকদের দাবি, শুরু থেকেই ব্রাজিল দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে। হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয় দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। আগামী ম্যাচগুলোতেও ব্রাজিল একই ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা করছেন তারা।

হিলির ব্রাজিল সমর্থক সাব্বির বলেন, বিশ্বকাপ এলেই ফুটবল উন্মাদনায় মেতে ওঠে পুরো এলাকা। প্রিয় দলের জয় তাদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। তিনি বিশ্বাস করেন, এবারের বিশ্বকাপেও ব্রাজিল শিরোপা জয়ের অন্যতম দাবিদার।

এদিকে ব্রাজিলের জয়ে দিনাজপুরের ১৩ উপজেলার বিভিন্ন বাজার, মোড় ও চায়ের দোকানগুলোতে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা গেছে। সমর্থকরা দলের পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করে আগামী ম্যাচের জন্য শুভকামনা জানিয়েছেন।

প্রতিনিধি/ এজে