Dhaka Mail Logo

সারাদেশ

হাতিয়ায় ৮ মাসে কোরআন মুখস্থ করলেন ১০ বছরের শিশু আল-আমীন

উপজেলা প্রতিনিধি

২০ জুন ২০২৬, ০৪:৩৮ পিএম

মাত্র আট মাস সময়ের মধ্যে পুরো কোরআন মাজিদ মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করলেন ১০ বছরের আল-আমীন। হাফেজ আল-আমীন হাতিয়ার সেন্টার বাজার মারকাযুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী।

নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড পূর্ব বিরবিরি গ্রামের নেছার উদ্দিনের ছেলে এই বিস্ময়কর বালক। নেছার উদ্দিন একজন ওমান প্রবাসী। তার তিন মেয়ে-ছেলের মধ্যে হাফেজ আল-আমীন সবার ছোট।

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার সেন্টার বাজার মারকাযুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় হাফেজ আল-আমীনকে এ উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়।

1de24aad-3bdf-42e6-af07-471c0bd9a8c9

মাদরা=সার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম বলেন, আল-আমীন ২০২৫ সালে মাদরাসার নাজেরাতে (দেখে পড়া) ভর্তি হয়। এরপর হেফজ (মুখস্থ) করা শুরু করলে মাত্র ৮ মাস তিন দিনের মধ্যে সে পূর্ণ কোরআন শরিফ মুখস্থ করে। এটা একটা অবাক করার মতো ঘটনা।

তিনি বলেন, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ্ যেন তার এ মেধার প্রশস্ততা দান করে ভালো মানের হাফেজে আলেম হতে পারে।

মাদরাসার শিক্ষকরা জানান, স্বাভাবিকভাবে একজন শিশুর কোরআন মুখস্থ করতে কমসে কম দুই থেকে আড়াই বছর সময় লাগে। সে ক্ষেত্রে আল্লাহর অশেষ রহমতে আল-আমীন মাত্র ৮ মাসের মধ্যে পূর্ণ কোরআন শরিফ মুখস্থ করেছে।

92ee481f-2a09-4308-b7f1-747cf953a90e

স্থানীয় ইয়াসিন আরাফাত পারভেজ বলেন, আল-আমীনকে ব্যক্তিগতভাবে চিনি এবং তার পরিবার সম্পর্কেও জানি। সে শৈশব থেকে মেধাবী ছিল।

সংবর্ধনা অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি ফজলুর রহমান (সারোয়ার) কাসেমী, সেন্টার বাজার বণিক সমিতির সভাপতি আনোয়ার হোসাইন, মাওলানা হাফেজ নিজাম উদ্দিন। এছাড়া হাফেজ আল-আমীনের মা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

2d6a9d61-625a-4fee-a090-eb4dff9ebce3

মেধাবী এ শিক্ষার্থীর মা-বাবা ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার দোয়া কামনা করেন।

উল্লেখ্য, মাদরাসায় বর্তমানে নাজেরা এবং হেফজ বিভাগে ৯০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে বলে জানা যায়।

প্রতিনিধি/এসএস