Dhaka Mail Logo

সারাদেশ

মিরসরাইয়ে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

উপজেলা প্রতিনিধি

২০ জুন ২০২৬, ০৮:৫৭ পিএম

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কৃষিজমির জালে আটকা পড়া ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর এলাকা থেকে অজগরটি উদ্ধার করে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্যরা। পরে বারৈয়াঢালা জাতীয় উদ্যানের আওতাধীন বাওয়াছড়া লেকসংলগ্ন জঙ্গলে সেটিকে অবমুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষিজমির চারপাশে পাতা জালে অজগরটি আটকা পড়তে দেখে স্থানীয় লোকজন বন্য প্রাণী উদ্ধারকারী দলের সদস্যদের খবর দেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।

e7d0b106-a429-44c6-bf30-0665c8238a00

ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্য নাইমুল ইসলাম নিলয় বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অক্ষত অবস্থায় অজগরটি উদ্ধার করা হয়। সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন আনুমানিক ১৫ কেজি। পরে সেটিকে উপযুক্ত আবাসস্থলে অবমুক্ত করা হয়েছে।

বড়তাকিয়া বিট কর্মকর্তা অরুণ রায় বলেন, বন ছেড়ে লোকালয়ে চলে আসা অজগরটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। বর্ষাকালে খাবারের সন্ধানে অনেক সময় বন্য প্রাণী লোকালয়ে চলে আসে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিনিধি/এসএস