Dhaka Mail Logo

অর্থনীতি / সারাদেশ

৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ টাকার টোল আদায়, ছাড়াল আগের রেকর্ড

জেলা প্রতিনিধি

২০ মার্চ ২০২৬, ১১:৫৩ এএম

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ঘরমুখো যাত্রায় টানা তিন দিনে পদ্মা সেতুতে ব্যাপক যানবাহন চলাচল ও উল্লেখযোগ্য পরিমাণ টোল আদায় হয়েছে।

এ সময়ে আগের বছরের তুলনায় যানবাহন পারাপার ও টোল দুটিতেই নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

গত মঙ্গলবার, ঈদের ছুটির শুরুর প্রথম দিন (১৭ মার্চ) ও বুধবার (১৮ মার্চ) ও বৃহস্পতিবার (১৯ মার্চ) এই তিন দিনে পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে মোট ১ লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন পারাপার হয়েছে।

যেখানে ২০২৫ সালে একই সময়ে এ সংখ্যা ছিল ১ লাখ ৮০২টি। একই সময়ে টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা, যা ২০২৫ সালে ছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা। ফলে চলতি বছরে টোল আদায়েও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

96e314a8-3912-46d4-b2e8-50096c6d72f0

ঢাকা মেইলকে- বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার এবং পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় এসব তথ্য নিশ্চিত করেছেন।

তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ পদ্মা সেতু দিয়ে ৩৮ হাজার ৫১৭টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা। এছাড়া ১৮ মার্চ ৪১ হাজার ৮৮৫টি যানবাহন চলাচল করে, টোল আদায় হয় ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা। আর গতকাল ১৯ মার্চ ৩৯ হাজার ২৮০টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।

8283617c-e2fa-4c5a-b458-092527426434

আরও পড়ুন

দু'দিনে পদ্মা সেতুতে প্রায় ৯ কোটি টাকার টোল আদায়, মহাসড়কে নেই ভোগান্তি

এদিকে, মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গৃহীত সুপরিকল্পিত প্রস্তুতি ও সমন্বিত ব্যবস্থাপনার ফলে পদ্মা সেতুতে রেকর্ড পরিমাণ যানবাহন পারাপার ও টোল আদায় সম্ভব হয়েছে। একই সঙ্গে পদ্মা সেতু দিয়ে একদিনে সর্বোচ্চসংখ্যক যানবাহন চলাচল ও সর্বোচ্চ টোল আদায়ের নতুন মাইলফলকও অতিক্রান্ত হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন শেখ জানান, টোল প্লাজায় একাধিক লেন সচল রাখায় দ্রুতগতিতে যানবাহন পারাপার নিশ্চিত করা হচ্ছে। ফলে ঈদযাত্রায় আগের মতো ভোগান্তি কমেছে।

9948df78-6d1d-4719-a895-47fa0d9ed390

তিনি আরও বলেন, পদ্মা সেতু উত্তর থানার সামনে এবার কোনো যানজট নেই। তাই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও সেতু এলাকায় যাত্রা স্বস্তিদায়ক হয়ে উঠেছে।

প্রসঙ্গত, পদ্মা সেতু চালুর পর থেকে ঈদকেন্দ্রিক সময়ে টোল আদায় ও যানবাহন চলাচলে ধারাবাহিকভাবে নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

প্রতিনিধি/এসএস