Dhaka Mail Logo

অর্থনীতি

স্বপ্ন অনলাইনে কোরবানির ঈদের মেগা অফার

নিজস্ব প্রতিবেদক

১৮ মে ২০২৬, ০৪:৩০ পিএম

কোরবানির ঈদকে সামনে রেখে গ্রাহকদের ঘরে বসে নিরাপদ ও সাশ্রয়ী কেনাকাটার সুযোগ দিতে ‘ঈদ মেগা অফার’ ঘোষণা করেছে দেশের সর্ববৃহৎ রিটেইল চেইন ‘স্বপ্ন’। ভিড় ও যানজট এড়িয়ে কেনাকাটাকে সহজ করতে ‘স্বপ্ন অনলাইন’ ও মোবাইল অ্যাপে থাকছে ৫৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়সহ ফ্রি হোম ডেলিভারি ও বিশেষ ডিসকাউন্ট সুবিধা।

অফারের আওতায় ১,৫০০ টাকা বা তার বেশি অর্ডারে ফ্রি হোম ডেলিভারি মিলবে। নতুন গ্রাহকরা ‘WC10’ কোড ব্যবহার করে প্রথম অর্ডারে ১০ শতাংশ এবং ২,০০০ টাকার কেনাকাটায় ‘PLATINUM100’ কোড ব্যবহারে ১০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। এছাড়া ভিসা, মাস্টারকার্ড ও সিটি ব্যাংকের কার্ড পেমেন্টে রয়েছে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ক্যাশ সেভিংসের সুযোগ।

ঈদ উপলক্ষে চালে প্রতি কেজি ৬৯ টাকা, আটা ৯৯ টাকা, লবণ ৩৪ টাকা এবং ১ কেজি ফ্রেশ মিল্ক পাউডার ৮৫০ টাকাসহ বিভিন্ন নিত্যপণ্যে বিশেষ মূল্যছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া নুডলস, পরোটা, ফ্রোজেন ফুড ও পার্সোনাল কেয়ার পণ্যেও রয়েছে আকর্ষণীয় দাম। স্টক থাকা সাপেক্ষে এই অফারগুলো স্বপ্নের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে কার্যকর থাকবে।

এজেড