Dhaka Mail Logo

বিনোদন

নকলের অভিযোগে জর্জরিত অপুর ছবির পোস্টার, যা বললেন পরিচালক 

বিনোদন প্রতিবেদক

২৪ জানুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম

গেল বছরের শেষে জোড়া ছবির খবর দেন অপু বিশ্বাস। এরমধ্যে একটি ‘দুর্বার’। নতুন বছরের প্রথম দিন নেটিজেনদের চমকে দিতে সে সিনেমার প্রথম পোস্টার প্রকাশ করেন নায়িকা। কিন্তু সেটির বিরুদ্ধে টলিউড সিনেমা ‘পরিণীতা’র একটি পোস্টারের নকলের অভিযোগ আনেন নেটাগরিকরা। এক পর্যায়ে পোস্টার মুছে দেন অপু।

এরপরও নকলের অভিযোগ পিছু ছাড়েনি। ‘দুর্বারে’র পরপর প্রকাশিত কয়েকটি পোস্টারের একটির সঙ্গে নেটিজেনরা খুঁজে পান শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার পোস্টারের মিল। শুরু হয় ফের সমালোচনা। এভাবে একের পর এক নকলের অভিযোগে জর্জরিত যখন ‘দুর্বারে’ পোস্টার তখন অপু নীরব থাকলেও মুখ খুললেন সিনেমার পরিচালক কামরুল হাসান ফুয়াদ। 

durbar

নকলের অভিযোগ নাকচ করে দিয়ে ঢাকা মেইলকে তিনি বলেন, ‘শাহরুখ খান ও সেলফি তোলে। আমরাও সেলফি তুলি। তাহলে কি এটা শাহরুখ খানকে নকল করা হলো! আমার সিনেমার পোস্টারে কোনোকিছুই নকল না। গল্পের প্রয়োজনে সব করেছি। 

এরপর বলেন, ‘‘তবে শাকিব খানের ‘বরবাদে’র পোস্টারের সঙ্গে আমার সিনেমার পোস্টারের মিলের কথা বলা হচ্ছে। আসলে ওই সিনেমার সঙ্গে আমার ছবির যোগসত্র আছে। আশা করি ট্রেলার এলে সেটা পরিষ্কার হবে।’’ 

494912155_1269322937897531_7871158871601271465_n_20250804_171734331

সিনেমাটি কোন পর্যায়ে আছে জানতে চাইলে বললেন, ‘সিনেমার অধিকাংশ কাজ শেষ। সম্পাদনার কাজ চলছে। সামনে মাসে দেশের বাইরে কিছু দৃশ্যধারণের পরিকল্পনা আছে। সেটুকু হলেই শেষ। দর্শক হলে গিয়ে বুঝতে পারবেন গল্প আসল নাকি নকল।’

অপুর সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি দুটি হচ্ছে ‘ট্র্যাপ’ও ‘ছায়াবৃক্ষ’। ‘ট্র্যাপ’ সিনেমায় তার বিপরীতে ছিলেন জয় চৌধুরী। অন্যদিকে ‘ছায়াবৃক্ষ’ ছবিতে অপুর বিপরীতে ছিলেন নিরব হোসাইন।