Dhaka Mail Logo

বিনোদন

নিউইয়র্কে গিয়ে অঘটন, পুলিশের দ্বারস্থ অনিল কাপুরের মেয়ে 

বিনোদন ডেস্ক

২০ জুন ২০২৬, ০৪:১২ পিএম

হাসিমুখে মেট গালায় গেলেও বেদনা নিয়ে ফিরতে হয়েছে অনীল কাপুরের কন্য রিয়া কাপুরকে। ১.৩৫ কোটি রুপির হীরা ও পান্নাখচিত দুটি কানের দুল হারিয়ে দ্বরস্থ হয়েছেন পুলিশের। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গেল ২৯ এপ্রিল নিউ ইয়র্কে অনুষ্ঠিত মেট গালায় যোগ দিতে রিয়া ও তাঁর টিম মুম্বাই থেকে রওনা দেন। অনুষ্ঠানের জন্য মুম্বাইয়ের দুই নামী গয়না সংস্থা— মেহতা জুয়েলার্স এবং গোয়েঙ্কা জুয়েলার্স থেকে ভাড়া নেওয়া হয়েছিল দুটি মূল্যবান কানের দুল।

রিয়ার দীর্ঘদিনের মেকআপ আর্টিস্ট সাভলিন সিং গয়নাগুলো নিজের হ্যান্ডব্যাগে রেখেছিলেন। ২৮ এপ্রিল নিউ ইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দলটি দ্য পিয়ের হোটেলে ওঠে। পরে গয়না হস্তান্তরের জন্য বাক্স খুলতেই দেখা যায়, দুটি বাক্সই খালি।

হারানো গয়না দুটির মধ্যে একটির দাম ৬৬ লাখ এবং অন্যটি ৬৯ লাখ। সব মিলিয়ে চুরি হওয়া গয়নার মূল্য ১.৩৫ কোটি রুপি দাঁড়িয়েছে। সেসব উদ্ধারে রিয়া দ্বারস্থ হয়েছেন মুম্বাই পুলিশের।

মুম্বাইয়ের সাভলিন সিং সাহার থানায় অভিযোগ দায়ের করেছেন রিয়া। মাঠে নেমেছে পুলিশ। গয়না দুটি কোথা থেকে খোয়া গেছে— দেখা হচ্ছে খতিয়ে। রিয়ার যাত্রাপথের সমস্ত জায়গার সিসিটিভি ফুটেজ নিয়ে পড়েছেন তদন্তকারীরা। মুম্বাই বিমানবন্দর, এমিরেটসের বিমানযাত্রা, দুবাই ট্রানজিট এবং নিউ ইয়র্কের হোটেলের ফুটেজগুলো ঘেঁটে দেখছেন তারা।

আরআর