Dhaka Mail Logo

হেলথ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১১৭৪ 

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন ২০২৬, ০৫:০৬ পিএম

সারাদেশে সন্দেহজনক হামে গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে সন্দেহজনক হামে নতুন রোগীর সংখ্যা এক হাজার ১৭৪ জন। 

আজ শুক্রবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে। 

গত ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়ালো ৯০ হাজার ৯৮২ জনে।
  
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৬ জন, গত ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৮৬৯ জন। 

ক.ম/