চাকরি ডেস্ক
২০ জুন ২০২৬, ১০:১১ এএম
দেশের জনপ্রিয় দৈনিক ‘বণিক বার্তা’ তাদের রিপোর্টিং বিভাগে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মেধা ও পরিশ্রমী তরুণদের ক্যারিয়ার গড়ার সুযোগ করে দিতে প্রতিষ্ঠানটি আগ্রহী প্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করেছে।
পদের নাম: প্রতিবেদক
যোগ্যতা ও অভিজ্ঞতা: নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে নির্দিষ্ট কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় (এনএসইউ, ব্র্যাক, ইডব্লিউইউ, এআইইউবি, ইউআইইউ, আইইউবি, ইউল্যাব, ড্যাফোডিল, আইইউবিএটি ও ইউএপি) থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এছাড়া যেকোনো প্রতিষ্ঠিত প্রিন্ট সংবাদমাধ্যমে কাজের অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
দক্ষতা: প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। পাশাপাশি ডিজিটাল সাংবাদিকতা, কনটেন্ট প্রোডাকশন, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও অনলাইন পাবলিশিং টুলে কারিগরি দক্ষতা থাকতে হবে। মোবাইল জার্নালিজম (মোজো) বা ভিডিও-ছবি ধারণে আগ্রহ ও প্রাথমিক জ্ঞান থাকা বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে।
আরও পড়ুন: আরটিভিতে নিয়োগ: সোশ্যাল মিডিয়া ও গ্রাফিকস ডিজাইনার পদে চাকরি
কাজের ধরন: নির্বাচিত প্রার্থীকে নির্ভরযোগ্য ও প্রমাণভিত্তিক সংবাদ সংগ্রহ, অ্যাসাইনমেন্ট অনুযায়ী ইভেন্টে অংশগ্রহণ ও প্রতিবেদন তৈরি, বিষয়ভিত্তিক বিশ্লেষণাত্মক প্রতিবেদন ও ফিচার তৈরি করতে হবে। এছাড়া প্রিন্ট ও অনলাইন উভয় প্ল্যাটফর্মের জন্য রিপোর্ট প্রদান এবং প্রতিষ্ঠান কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে হবে।
বেতন ও সুবিধা: বেতন ও অন্যান্য সুবিধা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী যোগ্য প্রার্থীদের আগামী ৩০ জুন, ২০২৬ তারিখের মধ্যে জীবনবৃত্তান্ত (শুধুমাত্র পিডিএফ ফরম্যাটে) ই-মেইল করতে হবে jobs@bonikbarta.com এই ঠিকানায়। ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
এজেড