Dhaka Mail Logo

লাইফস্টাইল

বেশিরভাগ হেলমেটের রঙ কালো হয় কেন?

লাইফস্টাইল ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৯ পিএম

মোটরসাইকেল কিংবা বাইক যে বাহনই চালান না কেন, সঙ্গে ভালোমনের হেলমেট থাকা চাই। হেলমেট না থাকলে মামলা খাবেন ব্যাপারটা কেবল তেমন নয়। বরং গুরুত্বপূর্ণ এই আনুষঙ্গ না থাকলে ভয়াবহ দুর্ঘটনার শিকার হতে পারেন আপনি। হারাতে পারেন প্রাণও। 

হেলমেট শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মানে মাথাকে রক্ষা করে। দুর্ঘটনার সময় মাথায় আঘাত লাগার কারণে বেশিরভাগ মানুষ প্রাণ হারান। এমনটা প্রায়ই দেখা যায়। বাজারে নানা রঙের হেলমেট পাওয়া যায়। তবে কালো রঙের হেলমেটের সংখ্যা যেন একটু বেশিই। এর পেছনে কি কোনো ব্যাখ্যা রয়েছে? 

helmet1

কালো রঙের হেলমেটের আধিক্যের পেছনে বিজ্ঞানের চেয়ে পণ্য তৈরি করা প্রতিষ্ঠানগুলোর মুনাফা বেশি দায়ী। প্রকৃতপক্ষে, হেলমেট তৈরির জন্য হেলমেট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যে প্লাস্টিক বা ফাইবারগ্লাস ব্যবহার করে তা কালো রঙের হয়। 

এরপর, প্রক্রিয়া চলাকালীন যখন অন্যান্য ধরণের উপাদান যুক্ত করা হয়, তখন এই সম্পূর্ণ মিশ্রণের রঙ কালো হয়ে যায়। তাই কোম্পানিগুলো তাদের টাকা বাঁচাতে এই পিগমেন্ট দিয়েই বেশি হেলমেট তৈরি করে।

helmet2

অন্যদিকে, কিছু লোকের যুক্তি, প্রতিষ্ঠানগুলো ফ্যাশনের কথা মাথায় রেখেই এমনটা করে। আসলে, কালো রঙ সব ধরনের পোশাক এবং বাইকের রঙের সঙ্গে মানিয়ে যায়। এই কারণেই প্রতিষ্ঠানগুলো কালো রঙের হেলমেট বেশি তৈরি করে।

এছাড়া মানুষের চুলের রং বেশির ভাগই কালো, তাই তারা যখন কালো হেলমেট পরেন তখন তাদের মাথায় হেলমেট আলাদা বা খারাপ দেখায় না। 

helmet3

তবে সময়ের সঙ্গে তাল মেলাতে এখনো প্রতিষ্ঠানগুলো বাইকের রঙের সঙ্গে মানানসই হেলমেট তৈরি করছেন। আর তরুণরাও এসব হেলমেট পছন্দ করছেন। 

এনএম