Dhaka Mail Logo

জাতীয়

উদ্দেশ্যপ্রণোদিত প্রকল্প আর থাকবে না: পরিকল্পনা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট ২০২৪, ০১:১৪ পিএম

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, রাজনৈতিক সরকারের মতো উদ্দেশ্যপ্রণোদিত প্রকল্প আর থাকবে না।  

সোমবার (১৯ আগস্ট) সকালে আগারগাঁওয়ের এনইসি ভবনে পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

অপসারণ করা হলো যেসব উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রকে

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, নতুন যে প্রজেক্টগুলো আসবে সেগুলো একনেকে যাওয়ার আগে আপনাদের বিচার বিবেচনা করে দেখতে হবে।

তিনি আরও বলেন, মূল্যস্ফীতি এখন অনেক বেশি। আমাদের খরচ কমাতে হবে। প্রকল্প গ্রহণে সেসব বিবেচনা করতে হবে। 

পরিকল্পনা উপদেষ্টা বলেন, রাজনৈতিক সরকারের আমলে অনেক উদ্দেশ্যপ্রণোদিত প্রকল্প থাকে। এখন এসব আর থাকবে না।

এমএইচএম