Dhaka Mail Logo

জাতীয়

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ধানমণ্ডিতে পত্রিকাটির মালিক-প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ তাকে পত্রিকার নতুন দায়িত্বে নিযুক্ত করেন। তুলে দেন নিয়োগপত্র।
 
এ সময় আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ তানভীরুল ইসলাম, সময়ের আলোর প্রকাশক ফয়সাল আর ফেরদৌস, সময়ের আলোর চিফ অপারেটিং অফিসার মুনিফ আম্মার, চিফ বিজনেস অফিসার এহসানুল হাবীব সাদী নতুন উপদেষ্টা সম্পাদককে স্বাগত জানান।
 
পরে বিকেলে বাংলামোটরে সময়ের আলো কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন শায়রুল কবির খান। এ সময় সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক শাহনেওয়াজ করিমসহ পত্রিকাটির বিভিন্ন বিভাগের কর্মী-সাংবাদিকেরা উপস্থিত থেকে তাকে ফুল দিয়ে বরণ করেন।
 
বিইউ/ক.ম