Dhaka Mail Logo

জাতীয়

রাষ্ট্রীয় সফরে উজবেকিস্তানে প্রতিমন্ত্রী শেখ ফরিদ

নিজস্ব প্রতিবেদক

০২ জুন ২০২৬, ০৬:৩৪ পিএম

পরিবেশ বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম রাষ্ট্রীয় সফরে উজবেকিস্তানে গেছেন। আজ মঙ্গলবার (২ জুন) সকাল ৬টায় উজবেকিস্তানের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন। 

উজবেকিস্তান সফরের পর জার্মানি হয়ে ১২ জুন দেশে ফেরার কথা রয়েছে প্রতিমন্ত্রীর।  সফর সফল করতে দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।

লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন কাজ করে আসছেন। প্রায় দেড় যুগ ধরে মোংলা-রামপালের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পাশে থেকে সামাজিক ও মানবিক সহায়তা প্রদান করেছেন। এ কারণে তিনি স্থানীয়ভাবে ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবেও পরিচিতি পান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শেখ ফরিদুল ইসলাম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তার সামাজিক গ্রহণযোগ্যতা ও পরিবেশবাদী পরিচিতি তাকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে। 

ক.ম/