Dhaka Mail Logo

জাতীয়

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন ২০২৬, ০৫:০৯ পিএম

বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি চোরাই তার উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন রঞ্জন চন্দ্র ও রেজাকুল ইসলাম।

tarique

পুলিশ জানায়, গ্রেফতার রঞ্জন চন্দ্র আউটসোর্সিং কর্মী হিসেবে সচিবালয়ে কাজ করতেন। তিনি চুরির ঘটনায় জড়িত ছিলেন। পরে চুরি করা তামার তার ভাঙারির দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে বিক্রি করা হয়। মোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের পাশাপাশি সংশ্লিষ্ট ভাঙারির দোকানের মালিককেও গ্রেফতার করা হয়েছে।

এআর