Dhaka Mail Logo

জাতীয়

মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসার ৩ শিক্ষার্থী দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

১৪ জুন ২০২৬, ০৩:১৯ পিএম

রাজধানীর মিরপুরে মাদরাসার সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী দগ্ধ হয়েছে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (১৪ জুন) দুপুর একটায় দুয়ারিপাড়া বাজার মসজিদের সংলগ্ন একটি মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো- মো. মারুফ (১২), মো. খাইরুল (১৪) এবং ২৬ মো. সালমান (২৬)।

আহত মারুফের ভাই মো. মামুন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি আমার ভাইসহ আহত সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, মিরপুর থেকে দগ্ধ অবস্থায় দুই শিশুসহ তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছি।

একেএস/এএইচ