Dhaka Mail Logo

জাতীয়

বাসার আটতলা থেকে ফেলে দিয়ে গৃহকর্মীকে হত্যার অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক

২০ জুন ২০২৬, ০১:১৭ পিএম

রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসার আটতলা থেকে রিক্তা মণি (১২) নামে এক গৃহকর্মীকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসার গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে আটক করেছে পুলিশ। নিহত রিক্তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়। সে ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত।

শুক্রবার (১৯ জুন) ভোর ৬টার দিকে ধানমন্ডির ৯/এ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শনিবার (২০ জুন) দুপুরে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

তিনি বলেন, ঘটনাটি ভোরের দিকে ঘটেছে। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এরপর ওই বাসার গৃহকর্তা ইঞ্জিনিয়ার সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাতকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় রিক্তার পরিবার অভিযোগ করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমআইকে/এএস