Dhaka Mail Logo

জাতীয়

সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছেছে ডা. জাফরুল্লাহর মরদেহ

জেলা প্রতিনিধি

১৩ এপ্রিল ২০২৩, ০৭:৩০ পিএম

ঢাকা থেকে ফ্রিজার ভ্যানে সাভারের গণস্বাস্থ্যকেন্দ্রে পৌছেছে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে সাভারের মির্জানগর এলাকার গণস্বাস্থ্য কেন্দ্রে তার মরদেহ পৌঁছে। বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ আগামীকাল শুক্রবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের পাশে দাফন করা হবে।

সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামীকাল সকাল ১০টা থেকে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করা হবে জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ। জুমার নামাজের পর সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচ এ মাঠে আরেকটি জানাজা শেষে তাকে দাফন করা হবে। 

এর আগে, আজ বিকেল ৪টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে চতুর্থ জানাজা শেষে সাভারের উদ্দেশে রওনা দেয় ডা. জাফরুল্লাহ চৌধুরীর লাশবাহী গাড়ি।

গণস্বাস্থ্য কেন্দ্রের সিইও ডা. মঞ্জুর কাদির বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সাভারে পৌঁছলেও আজ রাতে আর কোনো আনুষ্ঠানিকতা নেই।

প্রতিনিধি/এএস