Dhaka Mail Logo

প্রবাস

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৫ পিএম

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) লিসবনের স্থানীয় একটি রেস্টুরেন্টে ইফতার–পরবর্তী এক অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিদায়ী সভাপতি রনি মোহাম্মদ।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নোটিসিয়াস বাংলার সম্পাদক রাসেল আহম্মেদ। আর সহসভাপতি হিসেবে আমিরুল ইসলাম নয়ন (আনন্দবাজার ও বাংলানিউজ২৪) এবং সাধারণ সম্পাদক হিসেবে শহীদ আহমদ (ডিবিসি ও দৈনিক ইনকিলাব) নির্বাচিত হয়েছেন।

এছাড়া নতুন কমিটির নির্বাচিতরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ (দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ (চ্যানেল আই), অর্থ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আহমদ, প্রচার ও দপ্তর সম্পাদক আর এ ইহসান (নোটিসিয়াস বাংলার মাল্টিমিডিয়া প্রধান), আন্তর্জাতিক সম্পাদক আমেনা খাতুন অশ্রু (দৈনিক গণকণ্ঠ)।

নতুন কমিটির সদস্য হিসেবে রয়েছেন- রনি মোহাম্মদ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), এনামুল হক (পর্তুগাল বাংলানিউজ), এস এম আজাদ (বাংলা টিভি), শাহ মোহাম্মদ তানভীর (সমকাল), মনির হোসেন (ইত্তেফাক), মো. মহিউদ্দিন (নিউজ–২১ বাংলা টিভি), রাহিব ফয়সাল, সজিব হোম রায় (দৈনিক কালের কণ্ঠ), সোহেল রানা (কালবেলা), চৌধুরী আকবর হোসেন (ঢাকা মেইল) ও জহিরুল হক। উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদ কায়সার (প্রবাস কথা)।

নতুন কমিটির নেতারা বলেন, পর্তুগালে বাংলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করা হবে। পাশাপাশি প্রবাসে গণমাধ্যমের ভূমিকা জোরদার এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সিএ/এএম