Dhaka Mail Logo

প্রবাস

মৃত্যু তুমি বেঁচে থাকো

প্রবাস ডেস্ক

১২ এপ্রিল ২০২৩, ১০:২৯ পিএম

মৃত্যু এসেছে, মরতে হয়েছে।
কয়জন পেরেছে মরতে,
নিজ চিকিৎসা কেন্দ্রে?
কয়জন পেরেছে জায়গা করতে
সারা দেশের মানুষের মাঝে?

পেরেছে তা একজন,
সকলের আপনজন,
নাম তার জাফরুল্লাহ চৌধুরী।
বেসেছিল ভালো সে নিজের দেশকে,
সম্মান পেয়েছে সে,
সব জায়গা থেকে।

ভালো থেকো মৃত্যুর পরে,
বাকি সময় ধরে।
বুকে রাখিব ধরে তোমারে,
মোরা আদর যত্ন করে।

সবার ভালোবাসা অর্জন করা
একটি কঠিন কাজ,
সেটা জানে সর্বজন।
বেঁচে থাকো মরে তুমি
হয়ে আপনজন।

লেখক: রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন।
rahman.mridha@gmail.com