Dhaka Mail Logo

বিজ্ঞান

দীর্ঘ পরিভ্রমণ শেষে পৃথিবীর পথে নভোচারীরা

বিজ্ঞান ডেস্ক

০৭ এপ্রিল ২০২৬, ০২:৩০ পিএম

রেকর্ড গড়া অভিযান শেষে পৃথিবী থেকে প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৮৮ কিলোমিটার বা প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৬০ মাইল পথ অতিক্রম করে এবং চাঁদের পাশ দিয়ে ঘুরে ফিরছেন আর্টেমিস-২ মিশনের নভোচারীরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, তাদের ফেরার যাত্রায় প্রায় চার দিন সময় লাগবে। আগামী ১০ এপ্রিল স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের প্যাসিফিক মহাসাগরে তারা অবতরণ করবেন।

এরপর হেলিকপ্টারে মহাকাশচারীদের পানি থেকে সংগ্রহ করে কাছের মার্কিন নৌবাহিনীর জাহাজে পৌঁছে দেওয়া হবে।

নাসা জানিয়েছে, জাহাজে অবস্থানকালে তাদের মেডিকেল চেকআপ করা হবে।

এফএ