নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম
দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ‘ফুডি এক্সপ্রেস লিমিটেড’ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় আগামী ১৮ নভেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ফুটবল ম্যাচের অফিসিয়াল স্পন্সর হিসেবে যুক্ত হলো ফুডি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড অফিসে মঙ্গলবার (১১ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাফুফের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সংস্থাটির সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য গোলাম গাউস, ক্রয় কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুরী, নির্বাহী সদস্য ইকবাল হোসেন এবং প্রতিযোগিতা কমিটির সদস্য তাজওয়ার আওয়াল।
আরও পড়ুন: আগোরার সব পণ্য মিলবে ফুডি শপে
ফুডি এক্সপ্রেস লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. শাহনেওয়াজ মান্নান। এ সময় সিনিয়র মার্কেটিং ম্যানেজার ইনজামুল হোসেনসহ প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর শেষে উভয় পক্ষ এই অংশীদারিত্বকে দেশের ফুটবল অঙ্গনের জন্য একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন।
আরও পড়ুন: প্রথমবারের মতো 'ফুড রেসকিউ' ফিচার চালু করল ফুডি
বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘দেশের ফুটবলের উন্নয়নে বেসরকারি খাতের অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুডির মতো একটি গতিশীল প্রতিষ্ঠানের সঙ্গে এই সহযোগিতা আমাদের জন্য গর্বের। আমরা বিশ্বাস করি, এটি ভবিষ্যতে ফুটবল সংস্কৃতিকে আরও জনপ্রিয় করতে ভূমিকা রাখবে।’
ফুডির প্রধান পরিচালন কর্মকর্তা মো. শাহনেওয়াজ মান্নান বলেন, ‘বাংলাদেশের মানুষের জন্য শুধু স্বাদের জগতই নয়, বিনোদন ও খেলার জগতকেও সমৃদ্ধ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ বনাম ভারতের মতো একটি ম্যাচের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। এটি কেবল একটি স্পনসরশিপই নয়, বরং দেশের যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের সঙ্গে আমাদের একটি গভীর সংযোগ স্থাপনের প্রচেষ্টা।’
আরও পড়ুন: গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে ফুডির সঙ্গে চুক্তিবদ্ধ হলো স্কিটো
এই অংশীদারিত্বের মাধ্যমে ফুডি আসন্ন গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচটি উপলক্ষে দেশজুড়ে ক্রীড়া উৎসাহী ভক্তদের জন্য বিশেষ ক্যাম্পেইন ও আকর্ষণীয় অফার নিয়ে হাজির হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৮ নভেম্বর বাংলাদেশ ও ভারতের জাতীয় ফুটবল দলগুলোর মধ্যকার এই ম্যাচটি দেশের ক্রীড়া অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত ও প্রতীক্ষিত।