তথ্যপ্রযুক্তি ডেস্ক
২০ মে ২০২৬, ১০:০৯ এএম
যারা অফিসের কাজ কিংবা পড়াশোনার জন্য দুর্দান্ত ফিচারের নতুন ট্যাবলেট কেনার কথা ভাবছেন, তাদের জন্য বাজারে এলো এইচপি ওমনিপ্যাড ১২ (HP OmniPad 12)। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত ফিচার, দারুণ ডিসপ্লে এবং দুর্দান্ত গতির এক চমৎকার প্যাকেজ নিয়ে হাজির হয়েছে এইচপির এই নতুন ট্যাবলেট সিরিজটি।
এই ট্যাবলেটে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং ৪০০ নিটস ব্রাইটনেসসহ ১২ ইঞ্চির চমৎকার টাচস্ক্রিন ডিসপ্লে। গতি ও পারফরম্যান্সের জন্য ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। পাশাপাশি এতে রয়েছে ৮ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।

এইচপির এই ট্যাবলেটের অন্যতম বড় আকর্ষণ হলো এর শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ। নির্মাতা সংস্থার দাবি, একবার সম্পূর্ণ চার্জ দিলে এতে একটানা প্রায় ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করা যাবে। এর সাথে একটি ডিট্যাচেবল বা খুলে রাখা যায় এমন কিবোর্ড রয়েছে, যা ব্যবহারকারীদের ল্যাপটপের মতো কাজ করার সুবিধা দেবে।
আরও পড়ুন: কম দামের এই ফিচার ফোনগুলোতে পাবেন স্মার্টফোনের স্বাদ
উন্নত সব ফিচার সমৃদ্ধ এইচপি ওমনিপ্যাড ১২ ট্যাবলেটের দাম রাখা হয়েছে ক্রেতাদের বাজেটের মধ্যেই। ভারতের বাজারে এর প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৮ হাজার রুপি। আগামী জুন মাস থেকে এইচপির বিভিন্ন শোরুম এবং অনলাইন প্ল্যাটফর্মে এই ট্যাবলেটটি কিনতে পারবেন গ্রাহকরা।
এজেড