বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

দেশের বাজারে বিওয়াইডির নতুন ৩ মডেলের ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৪:৩৫ পিএম

শেয়ার করুন:

দেশের বাজারে বিওয়াইডির নতুন ৩ মডেলের ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি

বাংলাদেশে পরিবেশবান্ধব ও উন্নত প্রযুক্তির যাতায়াত ব্যবস্থা নিশ্চিতে নতুন তিনটি মডেলের গাড়ি উন্মোচন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি। রোববার (১৭ মে) রাতে রাজধানীর আইসিসিবি-তে আয়োজিত এক অনুষ্ঠানে ‘বিওয়াইডি সিল ৫’, ‘বিওয়াইডি সিল ৬’ ও ‘সিলায়ন ৬ এডব্লিউডি’ মডেলগুলো উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিকের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং। এছাড়া সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী আয়োজনে ৬০ জন ক্রেতার হাতে প্রি-অর্ডারকৃত গাড়ি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

445c552e-eb72-4cde-b440-927ac6656e22

নতুন আসা বিওয়াইডি সিল ৫ একটি সুপার প্লাগ-ইন হাইব্রিড সেডান, যার সর্বোচ্চ রেঞ্জ ১০০০ কিলোমিটার। প্রথম ৫০০ ইউনিটের জন্য এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮ লাখ ৯০ হাজার টাকা। সম্পূর্ণ ইলেকট্রিক সেডান বিওয়াইডি সিল ৬-এর দাম নির্ধারণ করা হয়েছে ৪৮ লাখ ৯০ হাজার টাকা, যা একবার চার্জে ৪১০ কিলোমিটার পর্যন্ত চলবে। এছাড়া প্রিমিয়াম এসইউভি প্রেমীদের জন্য এসেছে অল-হুইল-ড্রাইভ হাইব্রিড সিলায়ন ৬ এডব্লিউডি, যার মূল্য ৭১ লাখ ৯০ হাজার টাকা।

আরও পড়ুন: টাটার এই সিএনজি গাড়িতে অটোমেটিক গিয়ার, দাম ৮ লাখ

সবগুলো মডেলেই বিওয়াইডির অত্যাধুনিক ব্লেড ব্যাটারি ও এডিএএস নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বিওয়াইডি বাংলাদেশের কর্মকর্তারা জানান, বাংলাদেশের এনইভি ইকোসিস্টেম সম্প্রসারণ এবং স্মার্ট মোবিলিটি নিশ্চিতে এই বৈচিত্র্যময় লাইনআপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনটি মডেলেই গ্রাহকরা পাচ্ছেন বিওয়াইডির স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি সুবিধা।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর