পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির এই সময়ে সিএনজি চালিত যানবাহনের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। তবে সাশ্রয়ী এই জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। বিশেষ করে সিএনজি পাম্পে জ্বালানি নেওয়ার সময় একটি সাধারণ ফোন কল বা স্মার্টফোনের ব্যবহার বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।
সিএনজি স্টেশনে ফোন ব্যবহারের ওপর যে বিধিনিষেধ থাকে, তা উপেক্ষা করা জীবনের জন্য চরম ঝুঁকিপূর্ণ হতে পারে।
আরও পড়ুন: গাড়ির মাইলেজ বাড়ানোর উপায়
মূলত সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস অত্যন্ত উচ্চচাপযুক্ত একটি জ্বালানি। ফোনে কথা বলা বা ব্যবহারের সময় এক ধরনের তড়িৎচৌম্বকীয় তরঙ্গ বা রেডিয়েশন নির্গত হয়। অসাবধানতাবশত এই তরঙ্গের প্রভাবে সিএনজি স্টেশনের উচ্চচাপযুক্ত পরিবেশে মুহূর্তের মধ্যে আগুন ধরে যেতে পারে এবং বড় ধরনের বিস্ফোরণ ঘটার আশঙ্কা থাকে। তাই নিজের ও অন্যের জীবন রক্ষায় জ্বালানি নেওয়ার সময় ফোনটি পকেটে রাখাই সবচেয়ে নিরাপদ।

নিরাপদ থাকার জন্য সিএনজি স্টেশনে জ্বালানি ভরার সময় শুধুমাত্র ফোন বন্ধ রাখাই যথেষ্ট নয়, বরং গাড়ির ইঞ্জিনও পুরোপুরি বন্ধ রাখতে হবে। এসময় গাড়ি থেকে নেমে কিছুটা দূরে দাঁড়িয়ে অপেক্ষা করা উচিত। এছাড়া যদি স্টেশনে তীব্র গ্যাসের গন্ধ পাওয়া যায়, তবে দেরি না করে তাৎক্ষণিক কর্মীদের জানাতে হবে। ব্যবহারের সময় সামান্য এই সতর্কতা বজায় রাখলে আপনি ও আপনার পরিবার অনাকাঙ্ক্ষিত বড় বিপদ থেকে দূরে থাকতে পারবেন।
এজেড



