বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার তিন নারী কর্মী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার তিন নারী কর্মী
পদক হাতে ইউএস-বাংলা তিন নারী কর্মী। ছবি: সংগৃহীত

ইউএস-বাংলা এয়ারলাইন্সের তিনজন নারী কর্মী এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড ২০২৬-এ ভূষিত হলেন।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর একটি কমিউনিটি ক্লাবে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত প্রধান অতিথি হিসেবে নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

পাইলট হওয়ার স্বপ্নে নতুন দিগন্ত খুলছে ইউএস-বাংলা

এয়ারলাইন্স ও ট্যুরিজম সেক্টরের বিভিন্ন বিভাগে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করায় ১০ জন নারী কর্মীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ইউএস-বাংলা এয়ারলাইন্স থেকে বেস্ট ট্রেইনার হিসেবে কেবিন সার্ভিস ডিপার্টমেন্টের ম্যানেজার মুক্তা ওয়াহিদ, কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের এসিট্যান্ট ম্যানেজার মৌসুমী আকতার ও সেলস্ অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ ফারহানা ইয়াসমিন স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত হন।

US-Bangla2

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আয়োজন করে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এটিজেএফবি)। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বাংলাদেশ ট্যুরিজম বোরর্ডের সিইও নুজহাত ইয়াসমিন, বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল (অব.) মো. মফিদুর রহমান, এটিজেএফবি এর প্রেসিডেন্ট তানজিম আনোয়ার, সেক্রেটারি বাতেন বিপ্লবসহ অন্যান্য অতিথিরা।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর