বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

চসিকের ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

চসিকের ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন

পবিত্র ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে দেশ ছেড়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তার অনুপস্থিতে সিটি করপোরেশনের বিধান অনুযায়ী ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন। 

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম আনুষ্ঠানিকভাবে তাকে দায়িত্ব বুঝিয়ে দেন। এর আগে গত বৃহস্পতিবার সকালে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী পবিত্র ওমরা পালন করতে সৌদি আরবের উদ্দেশে রওনা দেন। 

দায়িত্ব গ্রহণের পর সকালে তিনি (আবদুস সবুর লিটন) সাবেক মরহুম সিটি মেয়র এ বি এম মহিউদ্দীন চৌধুরীর কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে চসিক কার্যালয়ে এসে পৌঁছালে তাকে করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান।

এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণের পর আবদুস সবুর লিটন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

ভারপ্রাপ্ত মেয়র বলেন, মেয়র রেজাউল করিম চৌধুরী দেশে ফিরে না আসা পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়নে নিজেকে নিয়োজিত করব। 

এসময় সিটি করপোরেশনকে অনিয়ম ও দুর্নীতিমুক্ত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।

আবদুস সবুর লিটন নগরীর ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের দু’বারের নির্বাচিত কাউন্সিলর। গেল সিটি করপোরেশন নির্বাচনে তিনি কাউন্সিলরদের ভোটে প্যানেল মেয়র-১ নির্বাচিত হন। 

সিটি করপোরেশনের আইন অনুযায়ী মেয়রের অনুপস্থিতিতে প্রথম প্যানেল মেয়র, প্রথম প্যানেল মেয়র না থাকলে দ্বিতীয়, দ্বিতীয় প্যানেল মেয়র না থাকলে তৃতীয় প্যানেল মেয়র ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নেন।

এএ/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর