বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

জামিন পেলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪, ১২:১৮ পিএম

শেয়ার করুন:

জামিন পেলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ  মামলায় জামিন পেলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

সোমবার (২৫ নভেম্বর) সকালে আমলগ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নির্জন কুমার মিত্রের আদালতে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন।

মামলার জামিনে বিষয়টি নিশ্চিত করে এম এ মান্নানের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন বলেন, সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান শারীরিকভাবে অসুস্থ। যে ঘটনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে তখন তিনি ঢাকাতে অবস্থান করছিলেন। মুলত বিএনপি নিজেদের অফিসে আগুন দিয়েই এ মামলা দায়ের করেছেন। আদালতে এ মামলার কোনো সুস্পষ্ট প্রমাণ দেখাতে না পারায় আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

আরও পড়ুন

সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা

উল্লেখ্য, গেল ১৯ নভেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নুর।

এর আগেও বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার মামলায় ২ মাস কারাবাস করে জামিনে বের হন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর