বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সিএমপির নির্দেশনা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫২ পিএম

শেয়ার করুন:

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সিএমপির নির্দেশনা

একুশে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান ঘিরে যান চলাচল সীমিত করে বেশ কিছু নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)। অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্নের লক্ষ্যে নির্দেশনা অনুসরণের জন্য নগরবাসীকে সার্বিকভাবে সহযোগিতার আহ্বান জানোনো হয়েছে। 

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সিএমপির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, আগামী রোববার (২০ ফেব্রুয়ারি ) রাত ১১টা থেকে নগরীর তিনপুল থেকে আমতল, আমতল থেকে নিউ মার্কেট, নিউ মার্কেট থেকে আমতল এবং সিনেমা প্যালেস থেকে রাইফেল ক্লাব সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। তিনপুল মোড় থেকে শিক্ষা অফিস হয়ে আমতল পর্যন্ত একমুখী চলাচল বজায় থাকবে।

এছাড়া নিউ মার্কেট, আমতল, তিনপুল ও সিনেমা প্যালেস সড়কে ব্লক স্থাপন করে যানবাহন ডাইভারশন করে দেওয়া হবে। এক্ষেত্রে শহীদ মিনারে ফুল দিতে আসা সকল গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তা, ওয়াসা-কাজির দেউরী, নেভাল ক্রসিং- লাভ লেইন- বৌদ্ধ মন্দির- বোস ব্রাদার্স- রাইফেল ক্লাব হয়ে আমতল মোড় ড্রপিং জোন হিসেবে ব্যবহার করবেন। পরবর্তীতে প্রধান পার্কিং স্থান হিসেবে রাইফেল ক্লাব মাঠে গাড়ি পার্কিং করবেন। এসব এলাকায় গাড়ি নিয়ে আসা সুবিধা অনুযায়ী নিউ মার্কেট এবং তিন পুল ড্রপিং জোন হিসেবে ব্যবহার করতে পারবেন।

একই সঙ্গে অনুষ্ঠানে আসা ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের নগরীর আমতল মোড় থেকে পায়ে হেঁটে শহীদ মিনারে আসতে হবে। শহীদ মিনারে ফুল দিয়ে পুনরায় আমতল মোড় দিয়ে গাড়িতে উঠে যেতে হবে।

জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) শাহাদাৎ হুসেন রাসেল বলেন, নির্দেশনা অনুসরণ করে নাগরিক ও পরিবহন চালকদের চলাচলের জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কার ও উন্নয়ন কাজের কারণে অস্থায়ীভাবে নির্মিত মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থাপিত শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। 

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর