বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

শ্বশুরবাড়িতে লুকিয়ে রাখা কোটি টাকার বিষ্ণু মূর্তিসহ যুবক গ্রেফতার 

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১৬ মে ২০২৫, ১১:২৬ এএম

শেয়ার করুন:

শ্বশুরবাড়িতে লুকিয়ে রাখা কোটি টাকার বিষ্ণু মূর্তিসহ যুবক গ্রেফতার 

ভারতে পাচারের জন্য শ্বশুরবাড়িতে লুকিয়ে রাখা এক কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ আবু বক্কর ছিদ্দীক নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে নীলফামারী র‍্যাব: ১৩-এর একটি দল দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়ারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার আবু বক্কর ছিদ্দীক পামুলী ইউনিয়নের মাদারের ঝাড় এলাকার মোবারক শেখের ছেলে।

আরও পড়ুন: আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

র‍্যাব জানিয়েছে, আবু বক্কর ছিদ্দীক তার শ্বশুর মুকুলের বাড়িতে মূর্তিটি এনে রাখে এবং ভারতে পাচারের সুযোগ খুঁজছিল। পরে দুপুর ২টায় অভিযানের সময় বিষয়টি আঁচ করতে পেরে সে একটি সাদা প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করে। তবে র‍্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে ধরে ফেলে এবং বস্তার ভেতর থেকে ৩৩ কেজি ৫০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৫০ হাজার টাকা।

ঘটনার পর র‍্যাব-১৩ নীলফামারীর ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) (১) (এ) ধারায় দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে ভারতীয় পিস্তল ও গোলাবারুদ উদ্ধার

দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, গ্রেফতার ব্যক্তিকে শুক্রবার আদালতে পাঠানো হবে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর