বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

হাতিয়ায় ট্রলার ডুবি

মেঘনায় ভেসে এলো রোহিঙ্গা নারীর মরদেহ

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ০১ জুন ২০২৫, ০৮:০৫ পিএম

শেয়ার করুন:

মেঘনায় ভেসে এলো রোহিঙ্গা নারীর মরদেহ

নোয়াখালীর হাতিয়ায় নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ এক রোহিঙ্গা নারীর মরদেহ লক্ষ্মীপুরের রামগতি থেকে উদ্ধার করা হয়েছে।

রোববার (১ জুন) সকালে উপজেলার বিবিরহাট এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রোহিঙ্গা নারীর নার হাসিনা খাতুন (২৫)। তার বাবার নাম আবুল হাসান, মায়ের নাম মোহাম্মদ মাহমুদা খাতুন ও স্বামীর নাম মোহাম্মদ তারেক। তার এফসিএন নং- ৫০৫২৩৩ ও ক্লাস্টার নং-৬১।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিবিরহাট এলাকায় নদীতে স্থানীয়রা এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। শনিবার (৩১ মে) হাতিয়ার মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে। পরে ৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ ছিল ২ জন। নিখোঁজদের মধ্যে নিহত হাসিনাও ছিলেন।

বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে নিহত নারী রোহিঙ্গা ক্যাম্পের। নোয়াখালীর হাতিয়ায় নৌকাডুবিতেই তিনি মারা গেছেন। তবে কেউ এসে শনাক্ত করা পর্যন্ত আমর কোনো কিছু নিশ্চিত করতে পারছি না। তার মরদেহ ফাঁড়িতে রয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

প্রতিনিধি/এমএইচটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর