বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

শেখ হাসিনার পতন আর স্বাধীনতার পতন এক কথা নয়: বঙ্গবীর কাদের সিদ্দিকী

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ পিএম

শেয়ার করুন:

শেখ হাসিনার পতন আর স্বাধীনতার পতন এক কথা নয়: বঙ্গবীর কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, যারা আন্দোলন করে শেখ হাসিনাকে পতন ঘটিয়েছিলেন তাদের বলছি- শেখ হাসিনার পতন আর মুক্তিযোদ্ধার পতন এক কথা নয়। শেখ হাসিনার পতন আর বঙ্গবন্ধুর পতন এক কথা নয়। শেখ হাসিনার পতন আর স্বাধীনতার পতন এক কথা নয়।

তিনি বলেছেন, এই জিনিসগুলো কেউ কেউ বুঝতে চাচ্ছেন না। যারা ২৪শে বিজয়ী হয়েছেন, তারা যদি এখন এইভাবে ব্যর্থ হয়, ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সাধারণ মানুষ এগিয়ে আসবে না, সেটা আমার ভয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল পৌর শহরের তার নিজ বাসভবন সোনার বাংলাতে তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকি বলেন, আমি আগেও বলেছি এখনও বলছি- আমার বাড়ি ধ্বংস করে দিলে যদি দেশের মানুষের শান্তি হয় আমি তাতেই রাজি। আর এখন আমার ৮০ বছর বয়স। এখন আমি চলে যেতে পারলে আরও খুশি।

আরও পড়ুন

বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবন ভাঙচুরের চেষ্টা

তিনি বলেন, গত রোববার বাসাইলে আমার উপস্থিতি ছিল না, এটা ঠিক না। ১৪৪ ধারা জারি করেছে বাসাইলে। যেখানে আমরা মুক্তিযোদ্ধারা মিটিং করতে চেয়েছিলাম। দেখে গেলাম এই দেশে বেঁচে থেকে যে মুক্তিযোদ্ধাদেরও মিটিংয়ে বাধা দেওয়া হয়।  এটা সেই দেশ, যেই দেশ পয়দা দিয়েছে মুক্তিযোদ্ধারা।

পুলিশি বাধার বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, আমি তো পুলিশ দেখিনি। যখন বাসা ভাঙচুর করল তখন একটা পুলিশও ছিল না। এখন দেখেন কয়জন পুলিশ এসেছে। আমি আইনি বাধা মানতে রাজি তবে বেআইনি বাধা মানি না। এছাড়া হামলার বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এসময় মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিকেল ৩টার দিকে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের জরুরি সমাবেশ হওয়ার কথা ছিল, তা অনুষ্ঠিত হয়নি। তবে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর