বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

বন্দর এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ এএম

শেয়ার করুন:

বন্দর এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বন্দর সংলগ্ন এলাকায় আগামী ৩০ দিনের জন্য সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ করেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের মোট আমদানি ও রপ্তানির সিংহভাগ কার্যক্রম চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। প্রতিদিন প্রায় ৫ থেকে ৬ হাজার পণ্যবাহী যানবাহন বন্দরে চলাচল করে। তাই বন্দর এলাকার ট্রাফিক স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: চট্টগ্রাম শান্তিচুক্তি বাতিল ও সন্ত্রাস বন্ধের দাবি

মিছিল, সভা-সমাবেশ বা মানববন্ধন আয়োজনের কারণে যানজট সৃষ্টি হলে বন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে, যা জাতীয় অর্থনীতির জন্য ক্ষতিকর। এই কারণে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষিদ্ধ এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে: বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড় ও সল্টগোলা ক্রসিংসহ চট্টগ্রাম বন্দর সংলগ্ন এলাকা।

নিষেধাজ্ঞাটি ১১ অক্টোবর থেকে শুরু হয়ে পরবর্তী ৩০ দিন পর্যন্ত বলবৎ থাকবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর