বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

মাসে ৬০০ টাকায় যতবার খুশি ট্রেনে ঢাকা যাতায়াত

জেলা প্রতিনিধি,  নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ০৯:০১ এএম

শেয়ার করুন:

মাসে ৬০০ টাকায় যতবার খুশি ট্রেনে ঢাকা যাতায়াত
৬০০ টাকায় যতবার খুশি ট্রেনে ঢাকা যাতায়াত।

ঢাকা–নারায়ণগঞ্জ রুটের নিয়মিত যাত্রীদের জন্য নতুন স্বস্তির খবর নিয়ে এসেছে বাংলাদেশ রেলওয়ে। অতিরিক্ত ভাড়া আর প্রতিদিনের টিকিট সংগ্রহের ঝামেলা কমাতে কর্তৃপক্ষ চালু করেছে মাসিক ৬০০ টাকার বিশেষ টিকিট। এই একটি টিকিটেই একজন যাত্রী পুরো মাস যতবার ইচ্ছা নারায়ণগঞ্জ থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত যাতায়াত করতে পারবেন।

স্বাভাবিক নিয়মে ট্রেনে একবার যাওয়ার ভাড়া ২০ টাকা।

প্রতিদিন অফিসগামী একজন মানুষের যাওয়া–আসায় খরচ পড়ে ৪০ টাকা। মাস শেষে দাঁড়ায় ৬০০ টাকা। বিপরীতে বাসে একই পথে ভাড়া ৫০ টাকা আসা-যাওয়া ১০০ টাকা খরচ, সেই হিসাবে মাসিক খরচ পৌঁছে যায় প্রায় তিন হাজারে। অর্থাৎ রেলওয়ের এই মাসিক টিকিট নিয়মিত যাত্রীদের খরচ কয়েকগুণ কমিয়ে দিচ্ছে। কিন্তু, এ সুবিধার কথা জানেন না অনেকেই। ফলে প্রতিদিন আলাদা টিকিট কেটে যাতায়াত করছেন বহু যাত্রী।

চাষাড়া রেলস্টেশনের মাস্টার কামরুল ইসলাম জানান, এখন পর্যন্ত প্রায় ৮০ থেকে ৯০ জন যাত্রী বিশেষ মাসিক টিকিট নিয়েছেন। তার মতে, তথ্যটি সঠিকভাবে ছড়িয়ে পড়লে এই সংখ্যা দ্রুত বাড়বে।

তিনি বলেন, কেউ ৬০০ টাকা দিয়ে টিকিট কেটে মাসে কম ভ্রমণ করলেও লোকসান হওয়ার সুযোগ নেই।

নিয়মিত যাত্রী সালাউদ্দিন এই সুবিধাকে স্বাগত জানালেন পরিষ্কার ভাষায়। তিনি বলেন, বাসে যাওয়া–আসায় দৈনিক ১০০ টাকা, আর ট্রেনে এই হিসেবে মাত্র ২০ টাকা। সবচেয়ে বড় সুবিধা প্রতিবার টিকিট কাটার ঝামেলা নেই।

রেলওয়ের এই উদ্যোগ যাত্রীদের ভাড়া সাশ্রয় তো করছেই, পাশাপাশি ভোগান্তিহীন ভ্রমণের নিশ্চয়তাও দিচ্ছে।

এখন দরকার শুধু ব্যাপক প্রচার, যাতে আরও বেশি মানুষ এই সুবিধা সম্পর্কে জানতে পারে এবং রেলযাত্রা আরো সহজ হয়, এমনটাই মনে করছেন নগরবাসী।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর