বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

বিয়ের দাবিতে কিশোরীর অনশন, প্রেমিক উধাও 

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ এএম

শেয়ার করুন:

বিয়ের দাবিতে কিশোরীর অনশন, প্রেমিক উধাও 

ভোলার চরফ্যাশনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক কিশোরী ৯ দিন ধরে অবস্থান করছেন। অনশনের খবর পেয়ে ওই প্রেমিক উধাও।

অভিযুক্ত প্রেমিকের নাম সোলায়মান। প্রেমিক সোলায়মান উপজেলার মাদ্রাজ ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমির হোসেন মাঝির ছেলে। প্রেমিকা রসূলপুর ইউনিয়নের বাসিন্দা।

বুধবার (৩ ডিসেম্বর) প্রেমিকের বাড়িতে গিয়ে জানা যায়, ওই কিশোরী বিয়ের দাবিতে ৯ দিন ধরে ওই বাড়িতে অবস্থান করছেন। তবে সোলায়মানের পরিবার তাকে গ্রহণ করতে অনিচ্ছুক।

ওই কিশোরী বলেন, তার পরিবারটি অস্বচ্ছল। পরিবারের আর্থিক অবস্থার কারণে তিনি ঢাকায় এক গার্মেন্টসে চাকরি করেন এবং ভাড়া বাসায় থাকতেন। বেতুয়া লঞ্চঘাট থেকে ঢাকায় লঞ্চ যাত্রার সময় পরিচয় হয় মাদ্রাজ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোলায়মানের সঙ্গে। ধীরে ধীরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর সোলায়মান আমার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। ‎সোলায়মান বিভিন্ন সময়ে নানা অজুহাতে আমার কাছ থেকে প্রায় ২ লাখ টাকা নিয়েছে। আমি বিশ্বাস করে সব টাকা দিয়েছি। সে আমাকে বিয়ের আশ্বাস দিয়ে ২৪ নভেম্বর আমার বাড়িতে এসে তার নিজ বাড়িতে নিয়ে আসে। এরপর সে হঠাৎ উধাও হয়ে যায়। এখন ৯ দিন ধরে আমি তার বাড়িতে অবস্থান করছি। সোলায়মানের মা আমাকে নানা অপমানজনক কথা বলছেন এবং হত্যার হুমকিও দিচ্ছেন। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার জীবন নষ্ট করে এখন সে পালিয়ে গেছে। বিয়ে না হলে আমি আত্মহত্যা করব।

সোলায়মানে মা জামিলা আক্তার বলেন, আমার ছেলের সঙ্গে এই বিষয়ে কথা বলবো। সে যদি দোষী হয়, তাহলে মেয়েটিকে আমি মেনে নেবো।

স্থানীয় বাসিন্দা মো. নুর ইসলাম বলেম, মেয়েটি কয়েকদিন ধরে ছেলের বাড়িতে আছে। সোলায়মান মেয়েটিকে বাড়িতে রেখে পালিয়ে গেছে। সে সত্যিই প্রতারণা করেছে, অবশ্যই মেয়েটিকে বিয়ে করা উচিত।

চরফ্যাশন থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর