বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

রংপুরে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ কাজ করার অঙ্গীকার দুগ্ধ খামারিদের

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৪ পিএম

শেয়ার করুন:

রংপুরে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ কাজ করার অঙ্গীকার দুগ্ধ খামারিদের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত রংপুর সদর-৩ আসনের ধানের শীষের প্রার্থী সামসুজ্জামান সামুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন দুগ্ধ খামারিরা। 

বুধবার (২৮ জানুয়ারী) বিকেলে নগরীর স্টেশন এলাকার হক কমিউনিটি সেন্টারে রংপুর ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশন আয়োজিত মতবিনিময় সভায় দুগ্ধ খামারিরা এই অঙ্গীকার ব্যক্ত করেন।

রংপুর জেলা ও বিভাগীয় ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. লতিফুর রহমান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সদর-৩ আসন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামু।

এসময় খামারীরা বলেন, উত্তরাঞ্চলের রংপুরের হাজার হাজার বেকার যুবক খামার করে সফল হয়ে তারা জীবন জীবিকা নির্বাহ করছেন। তারা সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তাদের খামার আরো সমৃদ্ধ যেমন হবে তেমনি এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান বাড়বে। জনপ্রতিনিধিরা নির্বাচিত হওয়ার পর আর এসবের দিকে খোঁজ খবর রাখে না। তাই সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে সম্ভাবনাময় খামার শিল্প উল্লেখযোগ্য এগুতে পারে না। 

খামারীদের উদ্দেশে বিএনপির প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, দীর্ঘ কয়েক যুগ ধরে রংপুরবাসী অবহেলিত বঞ্চিত। একটি দল রংপুরকে শোষণ শাসন করেছে। তারা রংপুরের কোন উন্নয়ন করেনি বরং নিজেদের আখের গুছিয়েছে। এবার সময় এসেছে পরিবর্তনের।  আশা করি সেই সুযোগ আমার দুগ্ধ খামারি ভাইয়েরা হাতছাড়া করবেন না। এ সময় তিনি উপস্থিত সকলের কাছে আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট প্রার্থনা করলে উপস্থিত সকলেই হাত তুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেওয়ার এবং কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি খামারীদের সুখে দুখে পাশে থাকার অঙ্গিকার করেন। 

সভায় রংপুর জেলা ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম আসিফসহ মহানগরীর শতাধিক দুগ্ধ খামারী উপস্থিত ছিলেন। 

প্রতিনিধি/ক.ম/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর