বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, নজরুল মোল্লাকে সংসদে পাঠাতে হবে’

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪১ এএম

শেয়ার করুন:

‘তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, নজরুল মোল্লাকে সংসদে পাঠাতে হবে’

আল্লাহর রহমতে আগামী ১২ তারিখে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আসমানের ফয়সালা হয়ে গেছে। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, আর আমরা যদি বরগুনায় ধানের শীষে ভোট না দিই, তাহলে কীভাবে উন্নয়ন চাইব? এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তালতলী উপজেলার মালিপাড়া মাদরাসা মাঠে উপজেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লার ঐ উপজেলায় নির্বাচনি শেষ জনসভায় অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। তখন মাঠ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হয়।

আমানউল্লাহ আমান বলেন, বিপুল ভোটে নজরুল মোল্লাকে যদি সংসদে পাঠাতে না পারি, তাহলে আমাদের মুখ ছোট থাকবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাকে সংসদে পাঠাতে হবে।

আরও পড়ুন

ভোট দিয়ে ফলাফল না নিয়ে কেন্দ্র ছাড়বেন না: বিএনপির নূরুল ইসলাম মণি

তিনি আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে বলেন, দীর্ঘদিন এই এলাকায় নৌকার সংসদ সদস্য ছিল। এখনও অনেক আওয়ামী লীগের ভাই-বোন আছেন। কিন্তু এবার নৌকা প্রতীক নেই। আপনারা এই দেশের নাগরিক। ভোট দেওয়া আপনাদের পবিত্র দায়িত্ব। তাহলে কি আপনারা ভোট দেবেন না?

আওয়ামী লীগ নেত্রীকে ইঙ্গিত করে তিনি কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, কোরআনে আছে, 'নিজে বাঁচেন- আহাল বাঁচান' আপনাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিনি কি এখন আপনাদের কথা ভাবছেন? আত্মীয়-স্বজন নিয়ে পালিয়ে যাওয়া নেত্রীর জন্য অপেক্ষা করা মূর্খতা ছাড়া কিছু নয়।

তিনি আরও বলেন, আপনারা এই সমাজ ও দেশের নাগরিক। আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এখন বিবেকের কাছে প্রশ্ন করুন, কাকে ভোট দেবেন? যে দল সরকার গঠন করবে, সেই দলই উন্নয়ন করবে। আগামীতে রাষ্ট্রক্ষমতায় আসবে জাতীয়তাবাদী দল বিএনপি। আর সেই দলের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা।

3fea373e-9f7a-4bac-a69e-0162766e7e59

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা ভুল করবেন না। আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করে ধানের শীষে ভোট দিয়ে নজরুল ইসলাম মোল্লাকে বিজয়ী করুন।

জনসভায় আরও বক্তব্য রাখেন, জেলা, উপজেলা, পৌর ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর