বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

গাজীপুরে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম শুরু

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম শুরু

পবিত্র রমজান উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে গাজীপুরে এ কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ১০টায় রাজবাড়ী মাঠে ভোক্তাদের কাছে টিসিবি পণ্য হিসেবে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর বিক্রি করা হয়।

গাজীপুর টিসিবি ক্যাম্পের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম জানান, সরকারি নির্দেশনায় নিম্ন আয়ের মানুষের সহায়তায় এই বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নির্ধারিত ডিলারের মাধ্যমে ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত মোট ২০ দিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) এই বিক্রয় কার্যক্রম চলবে। গাজীপুর মহানগরীর ৫৭টি ওয়ার্ডে মোট ১৫টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এ পণ্য বিক্রি করা হবে।

আরও পড়ুন

রমজানে হোটেল বন্ধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে শিক্ষার্থীদের র‍্যালি

প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন সাধারণ ভোক্তা ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর কেনার সুযোগ পাবেন। একজন ভোক্তা ট্রাক থেকে সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল (প্রতি লিটার ১১৫ টাকা), ১ কেজি চিনি (প্রতি কেজি ৮০ টাকা), ২ কেজি মসুর ডাল (প্রতি কেজি ৭০ টাকা), ১ কেজি ছোলা (প্রতি কেজি ৬০ টাকা) এবং আধা কেজি খেজুর (প্রতি কেজি ১৬০ টাকা) কিনতে পারবেন। যে কোনো সাধারণ ভোক্তা নির্ধারিত ট্রাক সেল পয়েন্ট থেকে এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর