বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

গাজীপুর সিটির নতুন প্রশাসক শওকত হোসেন সরকার

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩২ পিএম

শেয়ার করুন:

গাজীপুর সিটির নতুন প্রশাসক শওকত হোসেন সরকার
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

গাজীপুর সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে।

শওকত হোসেন সরকার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার খবরে এলাকায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার অনুসারীরাসহ বিএনপির নেতাকর্মীরা।

জানা গেছে, সারা দেশের ৬টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। এরই অংশ হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। এর আগে তিনি কাশিমপুর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। নতুন প্রশাসক নিয়োগের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কৃতজ্ঞতার পাশাপাশি ও শওকত হোসেন সরকারকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বিক্ষিপ্ত ভাবে আনন্দ মিছিল হয়েছে। নতুন প্রশাসক গাজীপুরে বিদ্যমান সমস্যা সমাধানের জন্য কাজ করবেন বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী।

আরও পড়।।

ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

এ ব্যাপারে বাসন থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বশির আহমেদ বাচ্চু বলেন, শওকত হোসেন সরকার তিনবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এলাকায় কাজ করার তার দক্ষতা রয়েছে। তিনি দীর্ঘদিন কারা নির্যাতিত ছিলেন। এখন সফলভাবে মহানগর বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা গাজীপুর বাসি অনেক খুশি। আমাদের বিশ্বাস, গাজীপুরে বিদ্যমান নানা রকম সমস্যা সমাধানে শওকত হোসেন সরকার কাজ করতে পারবেন।

 গাজীপুরকে সিটি করপোরেশন ঘোষণার পর প্রথম মেয়র নির্বাচিত হন বিএনপির সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অধ্যাপক এমএ মান্নান। এরপর সাবেক মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও তার মা জায়েদা খাতুন মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। জুলাই গণ অভ্যুত্থানের পর জায়েদা খাতুনকে বহিষ্কার করা হলে প্রশাসক হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনার শরাফ উদ্দিন আহমেদকে নিয়োগ দেয় সরকার।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর