বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

নওগাঁয় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০২:৪৫ পিএম

শেয়ার করুন:

নওগাঁয় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার
সাদ্দাম হোসেন

নওগাঁর মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে গুরুতর আহত স্ত্রী আফসানা মিমি (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২৮ মার্চ) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আফসানা মিমি তিনি মারা যান। এ ঘটনায় রাতেই উপজেলার বকাপুর এলাকা থেকে অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন সাগরকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার সাদ্দাম হোসেন উপজেলা সদর মধ্যবাজার গ্রামের জান মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুরে মধ্য বাজার এলাকার সাদ্দাম হোসেন তার স্ত্রীকে নিয়ে একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত ১৬ মার্চ পারিবারিক বিরোধের জের ধরে সাদ্দাম তার স্ত্রী মিমিকে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা মিমিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান স্বজনরা। সেখানে চিকিৎধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক বলেন, এ ঘটনায় শুক্রবার রাতেই নিহত গৃহবধূর স্বামী সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়। আজ রোববার (২৯ মার্চ) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর