বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

টেকনাফ সীমান্তে ৭০ হাজার ইয়াবা জব্দ, আটক ৩

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পিএম

শেয়ার করুন:

টেকনাফ সীমান্তে ৭০ হাজার ইয়াবা জব্দ, আটক ৩

কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযানে বিজিবি ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন৷

তিনি জানান, গত ১৮ এপ্রিল রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে টেকনাফের হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় বিশেষ টহল দল অবস্থান নেয়। এ সময় মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় সন্দেহভাজন পাচারকারীদের চ্যালেঞ্জ করা হলে, তাদের সহযোগীরা দূর থেকে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন

সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

পরবর্তীতে ধাওয়া করে নাফ নদীর তীর থেকে মো. তোফায়েল (২১) ও মো. ইউনুস (৩৩) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে বায়ুরোধী প্যাকেটে রাখা ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

এদিকে, একই দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে হোয়াইক্যং বিওপির আরেকটি টহল দল পৃথক অভিযানে ক্যারেঙ্গাঘোনা এলাকা থেকে মো. সিফাত (২০) নামে এক যুবককে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

অধিনায়ক আরও জানান, উখিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় এক রাতেই পৃথক দুই অভিযানে মোট ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা। আটক তিনজনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর