বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

রোহিঙ্গা ক্যাম্পে ৪৩ হাজার ইয়াবা, বিদেশি পিস্তলসহ আটক ৩

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৬:৩৪ পিএম

শেয়ার করুন:

রোহিঙ্গা ক্যাম্পে ৪৩ হাজার ইয়াবা, বিদেশি পিস্তলসহ আটক ৩

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৪৩ হাজার ৬০০ ইয়াবা, একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ২৭ রাউন্ড গুলি জব্দ করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) ভোররাত সাড়ে ৩টার দিকে উখিয়ার লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১ ইস্টের সি/১৫ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা নাগরিক দিল মোহাম্মদের বসতবাড়িতে ইয়াবা কেনাবেচার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন লাম্বাশিয়া ক্যাম্পের অপারেশন ইনচার্জ পুলিশ পরিদর্শক জানে আলম মুনশী।

অভিযানে মো. জাহিদ হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কোমর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটিতে পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন সংযুক্ত ছিল। এছাড়া তার কাছ থেকে আরও দুটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে চারটি পলিব্যাগে রাখা মোট ৪০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

এ ছাড়া, নুর সেহেরা (১৮) নামে এক তরুণীর কাছ থেকে দুই হাজার এবং আব্দুল হামিদ (৩২) নামে আরেক ব্যক্তির কাছ থেকে এক হাজার ৬০০ ইয়াবা জব্দ করা হয়।

জব্দ করা ইয়াবার মোট পরিমাণ ৪৩ হাজার ৬০০ পিস, যার আনুমানিক বাজারমূল্য ৬৫ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে এপিবিএন। জব্দ করা ইয়াবার মোট ওজন প্রায় ৪ কেজি ২৪০ গ্রাম। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ১৪ এপিবিএন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর