বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

মাদারীপুরে আগুনে টিসিবি’র গোডাউন পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০২:৩১ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে আগুনে টিসিবি’র গোডাউন পুড়ে ছাই
মাদারীপুরে আগুনে টিসিবি’র গোডাউন পুড়ে ছাই

মাদারীপুরে আগুনে টিসিবি’র একটি গোডাউন পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীর।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাতে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ওই এলাকার টিসিবি’র ডিলার ইসমাইল মোল্লার গোডাউনে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন প্রথমে আগুন নেভাতের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগে গোডাউনে থাকা চাল, ভোজ্য তেল, ডাল, চিনিসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণ করছে ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইসমাইল মোল্লা বলেন, দুইদিন আগে বিপুল পরিমাণ খাদ্যপণ্য মজুদ করা হয়েছে। যা জনসাধারণের মাঝে বিতরণ করার কথা ছিল। কিন্তু এমন অগ্নিকাণ্ড হবে তা বুঝতে পারলে একসাথে ১০ লাখ টাকার পণ্য এখানে মজুদ করতাম না।

e7ed9168-0872-47ae-9100-ec2c8971030b

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় পাশে থাকা পাটের গোডাউন অল্পের জন্য রক্ষা পেয়েছে। তা না হলে দুর্ঘটনা আরও বড় হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তো।

 

মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া সাবাব বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। সরকারি পণ্য পুড়ে যাওয়ার বিষয়টি নাশকতা না স্বাভাবিক ঘটনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর